শাহজালালে ৫০৩ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:২৬

শাহজালালে ৫০৩ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০৩ গ্রাম স্বর্ণসহ (৫টি স্বর্ণের বার, ১টি নাকফুল ও ১টি চেইন) বাদুল নামে এক যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রী বাদুলের প্যান্টের ভিতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানটি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে।

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে RX 0783 যোগে স্বর্ণ চোরাচালান হবে।।সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। যাত্রী বাদুল গ্রিন চ্যানেল অতিক্রম করার পর শুল্ক গোয়েন্দা দল তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে ওই যাত্রী প্রথমে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাদুল স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর শুল্ক গোয়ন্দা দল যাত্রীর প্যান্টের ভেতর থেকে ৫ পিস স্বর্ণবার, ১ পিস স্বর্ণের চেইন ও একটি নাকফুল উদ্ধার করে, যার মোট ওজন ৫০৩ গ্রাম। এর মোট মূল্য প্রায় ২৫ লাখ ৩০ হাজার টাকা।

জব্দকৃত স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে, যার ভিজিআর নং ৩১০৩/১৮। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এআরআর/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি