প্রশাসনকে চাপে রাখতেই কোনও কোনও দল অভিযোগ করছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৬

বনানী ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘নির্বাচন কমিশন ও প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে কোনও কোনও দল বা প্রার্থী অভিযোগ করছেন। এটা তাদের কৌশল। তারা এটা করতে পারে। তবে আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি এ বিষয় নিয়ে মন্তব্য করবো না।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে বড়দিন উপলক্ষে রাজধানীর বনানী ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচনি কাজে বাধা দেওয়া হচ্ছে- কোনও কোনও প্রার্থী বা দলের এমন অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘রাজনীতিবিদরা অভিযোগ দিতে পারেন। সে ব্যাপারে বিতর্ক করবো না। কারণ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা নানা ধরনের অভিযোগ করতে পারেন। আমি মনে করি বিরোধী পক্ষকে, নির্বাচন কমিশনকে কিংবা প্রশাসনকে একটি চাপের মুখে রাখার কৌশল এটি। এটা কোনও কোনও দলের স্ট্র্যাটেজিও হতে পারে।’

নির্বাচনে ভোট চাওয়ায় কোনও প্রতিবন্ধকতা নেই মন্তব্য করে তিনি বলেন, ‘একটি নির্বাচনকে শান্তিপূর্ণ করতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, পেশিশক্তি যারা প্রয়োগ করতে পারে, দখলবাজ, চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্ব। আমরা সেই কাজটিই করে যাচ্ছি। কোনোভাবে ভোটকেন্দ্রে বা ভোট গ্রহণের আগে ও পরে যেন কেউ জনগণের নিরাপত্তা বিঘ্ন করতে না পারে সেজন্য আমরা সতর্ক আছি। যারা অভিযোগ করছে, তারা তাদের স্বার্থ চিন্তা করে প্রশাসনকে চাপে ফেলার জন্য মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ দেখতে পাচ্ছি। তবে ২/৪টা আসল অভিযোগও রয়েছে। সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তা‍ৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইলেক্ট্রোরাল ইনকোয়ারি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশনের নেতৃত্বে সার্বিকভাবে প্রস্তুত রয়েছি। আগের তুলনায় এবার ঢাকায় সহিংসতা ও গোলোযোগ খুবই কম।’

তিনি বলেন, ‘আমরা নগরবাসী ও বাংলাদেশের প্রতিটি নাগরিককে বার্তা দিতে চাই, সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে ইসির নির্দেশনা অনুযায়ী উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে কাউকে যেন বিড়ম্বনার শিকার হতে না হয় সেজন্য আমরা ও সশস্ত্র বাহিনী তৎপর রয়েছি। এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনকভাবে সম্পন্ন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব রটানো হচ্ছে। অত্যন্ত উদ্বেগের বিষয় যে, বাংলাদেশ সেনাবাহিনীর নামেও মিথ্য ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত আতঙ্কের বিষয়। সোশ্যাল মিডিয়া ও সাইবার স্পেসে এসব গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, পুলিশ, প্রশাসন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সবার মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। আমাদের ওপর আস্থা রাখুন। আমরা টিম হিসেবে সবাই দেশের জন্য কাজ করছি। দেশের আইন ও সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। নির্বাচনকে বিতর্কিত করার যে অপচেষ্টা সে সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।’

/এআরআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম