মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের দু’জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১২:০৮আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১২:৩৩

আসামি মধু মিয়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং থানার মধু মিয়া তালুকদার ওরফে মধু মিয়ার (৬৬) বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মধু মিয়া বানিয়াচং থানার মুরাদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির সমর্থক। বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে মামলার অপর আসামি পলাতক থাকায় তার নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬৭তম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থাটির প্রধান সমন্বয়ক এম এ হান্নান খান। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।

হান্নান খান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে মধু মিয়া এবং তার বংশের লোকজন মুসলিম লীগের সমর্থক ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বানিয়াচংয়ের মুরাদপুর ইউনিয়নে পিস কমিটি ও মধু বাহিনী নামে একটি রাজাকার দল গঠন করে। তখন তিনি এ বাহিনীর কমান্ডার ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি পলাতক ছিলেন। ১৯৭৬ সালে গ্রামে ফিরে এসে বিএনপিতে যোগদান করে এবং ২০১৬ সালে বিএনপি রাজনৈতিক দল থেকে বানিয়াচং থানাধীন মুরাদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন। বর্তমানে তার এই ইউনিয়নের বিএনপির সভাপতি হিসেবে আছেন।

তিনি আরও বলেন, আসামি মধু মিয়ার বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ ৫টি অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ২৬ এপ্রিল থেকে তদন্ত শুরু হয়। এরপর গত বছরের ২৩ মে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।  

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান