মানবাধিকার কমিশনের ব্যর্থতা নিয়ে রুল জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:১৮

সুপ্রিম কোর্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে জাতীয় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃপক্ষসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৯ জানুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আর জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এছাড়াও আগামী ১৭ ফেব্রুয়ারি মামলাটি শুনানির জন্য কার্য তালিকায় থাকবে বলে জানিয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তার সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

পরে আইনজীবী আব্দুল হালিম জানান, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে ওই গৃহকর্মী নির্যাতনের ঘটনায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। 

২০১৩ সালে রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের পরে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চিঠি দেওয়া হয়। এরপর পাঁচ বছর কেটে গেলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় গত বছরের ২২ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত বুধবার (৯ জানুয়ারি) এ আদেশ দেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
সার সংকটের আড়ালে এক জেলার কৃষকের ৩৭৫ কোটি যাচ্ছে কাদের পকেটে?
সার সংকটের আড়ালে এক জেলার কৃষকের ৩৭৫ কোটি যাচ্ছে কাদের পকেটে?
রাশিয়ার সহযোগিতায় সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
রাশিয়ার সহযোগিতায় সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা