ইস্কাটনে জোড়া খুন: রায় ৩০ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৫:১৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

আদালত রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো রায়ের তারিখ ধার্য করা হল।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) মামলাটি রনির পক্ষে অধিকতর যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমামের রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ মাকসুদর রহমান এ তথ্য জানান।

এর আগে ১৯ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য ছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রায়ের তারিখ ধার্য করা হল। এর আগে গত ৮ মে মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। কিন্তু ওই দিন বিচারক স্বপ্রণোদিত হয়ে রায় ঘোষণার তারিখ বাতিল করে অধিকতর যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন। পরে আসামিপক্ষের আবেদন পরিপ্রেক্ষিতে মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।

মামলার অভিযোগ, গত ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় গত ১৫ এপ্রিল নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েক জনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ামিতে ফরাসি বধের মহোৎসব, প্রথমার্ধেই ৪-০ গোলে ফ্রান্সকে গুঁড়িয়ে দিলো ইংল্যান্ড
মায়ামিতে ফরাসি বধের মহোৎসব, প্রথমার্ধেই ৪-০ গোলে ফ্রান্সকে গুঁড়িয়ে দিলো ইংল্যান্ড
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি