ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন স্থগিত চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৩:৪২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

আদালত সংযোজিত নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ না করেই ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনি তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ ও স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। পরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রিট আবেদনটি আজ বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উত্থাপন করা হবে। আগামী রবিবার এ রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সাতজনকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, এর আগেও ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। কিন্তু আদালত সে বিষয়ে কোনও সিদ্ধান্ত না দেওয়া সত্ত্বেও ২২ জানুয়ারি নির্বাচন কমিশন পৃথক দুটি তফসিল ঘোষণা করে। এ অবস্থায় কমিশনের তফসিলটি সংবিধান ও আইনের পরিপন্থী।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম