শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির চেষ্টা, পণ্যসহ কাভার্ডভ্যান আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১১

পণ্যসহ আটক কাভার্ডভ্যান
বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত পণ্য আমদানি করে খোলাবাজারে বিক্রয় প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৫০ লাখ টাকা মূল্যের পলিয়েস্টার পেডিংসহ একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-০৫৩৩) আটক হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে ভোর পর্যন্ত পুরান ঢাকায় পরিচালিত অভিযানে পণ্যসহ কাভার্ডভ্যানটি আটক হয়।

কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার সহকারী কমিশনার মো. আল আমিন বলেন, একটি বিশেষ প্রিভেন্টিভ টিম ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টা থেকে ভোর পর্যন্ত পুরাতন ঢাকার ইসলামপুর, নয়াবাজার, গুলিস্তান এলাকায় অভিযান পরিচালন করে। অভিযানে ১৭১ রোল পলিয়েস্টার পেডিংসহ একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

তিনি জানান, আশুলিয়ার গোরাটে অবস্থিত রেজা ফ্যাশনস নামক গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে কাভার্ডভ্যানের মাধ্যমে বন্ডেড পণ্য অবৈধ অপসারণ ও বিক্রির মাধ্যমে ইসলামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক পণ্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এর বিপরীতে আদায়যোগ্য শুল্ক করাদির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরসহ প্রতিষ্ঠানটির বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের