জুলহাস-তনয় হত্যা মামলা: ৩৩ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৫

জুলহাস-তনয় মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা ও সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের দু’টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ৩৩ বারের মতো পেছালো। পরবর্তী প্রতিবেদনের জন্য ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত মামলা দুটির প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় বিচারক নতুন এ দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কন্সটেবল মজিবুর বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে জুলহাস ও তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।

মামলা দু’টির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।

/টিএইচ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
 চ্যাটজিপিটি-গ্রকের বিশেষ সামরিক সংস্করণ চালু করলো পেন্টাগন
 চ্যাটজিপিটি-গ্রকের বিশেষ সামরিক সংস্করণ চালু করলো পেন্টাগন
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন