বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধনে আর কোনও বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৩

সুপ্রিম কোর্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে বলা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে দলটির নিবন্ধন পেতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইসি’র পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান মোস্তফা। আর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার আশরাফ আলী।

২০১৮ সালের ২৪ জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান  কাজী রেজাউল হোসেন।

এরপর ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ৮ অক্টোবর বাংলাদেশ কংগ্রেসকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে হাইকোর্ট নির্দেশ দেন। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এরপর ওই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করে। কিন্তু সে আপিল খারিজ হওয়ায় দলটির নিবন্ধনের বাধা কাটলো।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম