নিডস ফ্যাশনের বিরুদ্ধে ৩ কোটি ৪২ লাখ টাকার শুল্ক ফাঁকির মামলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২৩:১৩

নিডস ফ্যাশনের বিরুদ্ধে ৩ কোটি ৪২ লাখ টাকার শুল্ক ফাঁকির মামলা রাজধানীর মিরপুরে দারুস সালাম রোডে অবস্থিত মেসার্স নিডস ফ্যাশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ৩ কোটি ৪২ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল পণ্যের উৎপাদনে ব্যবহার করে রফতানির পরিবর্তে চোরাই পথে খোলাবাজারে বিক্রির কারণেও অভিযুক্ত প্রতিষ্ঠানটি। এ কারণে নিডস ফ্যাশনের বিরুদ্ধে দুটি কাস্টমস বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মার্চ কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার উপ-কমিশনার রেজভী আহমেদ ও নাজিউর রহমানের নেতৃত্বে দুটি প্রিভেন্টিভ টিম নিডস ফ্যাশন প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে আকস্মিক অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজে মজুদ পণ্য ইনভেন্টরি ও নথিপত্র আটকপূর্বক যাচাই করা হয়।

সুনির্দিষ্ট আমদানি বিল অব এন্ট্রি ধরে যাচাইয়ের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি বন্ডেড সুবিধায় শুল্কমুক্তভাবে বিপুল পরিমাণ ফেব্রিক্স আমদানি করলেও সেগুলো ওয়্যারহাউজে প্রবেশ না করিয়েই সরাসরি চোরাই বাজারে বিক্রি করে দিয়েছে। এছাড়া মজুদ পণ্যের হিসাবেও ব্যাপক গরমিল উদ্ঘাটিত হয়।

সার্বিক অনুসন্ধান শেষে বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক ফাঁকির পৃথক দুটি অভিযোগে যথাক্রমে ২ কোটি ৮০ লাখ টাকা ও ৬২ লাখ টাকা ফাঁকির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির শুল্ক ফাঁকির সূত্র ধরে সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।

বন্ডেড সুবিধার অপব্যবহারের মাধ্যমে শুল্ক ফাঁকি প্রতিরোধ ও দেশীয় শিল্প সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার নির্দেশনা ও কমিশনার এস এম হুমায়ুন কবীরের গতিশীল নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. আল আমিন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান