জাপা কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১০:৪২আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১২:৩৩

বনানীতে জাপার কার্যালয় জাতীয় পার্টির (জাপা) বনানীর অফিসের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমরা এসেছি। ভবনের সামনের গেটের তালা ঠিক আছে। তবে ভেতরের তালা ভাঙা। দু’জন গার্ড থাকে ভবনে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।’

তবে জাতীয় পার্টি থেকে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তারা ফোনে জানিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বনানীর ১৭/এ সড়কের ৭৫ নম্বর বাড়িতে জাতীয় পার্টির কার্যালয়টি। এখানে অফিস করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

কার্যালয়ের ভেতর থাকা লকার ভাঙা

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেন অফিসটি পরিচালনা করেন। এখানে স্টাফদের বেতনসহ অন্যান্য খরচ তার কাছেই থাকে। তিনি যে কক্ষে অফিস করেন, সেখানে একটি লকার আছে। সেই লকারটি ভেঙে ৪৩ লাখ টাকা নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘রাতের কোনও এক সময় হয়তো চুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছিল। তারা পরিদর্শন করেছে। দু’জন গার্ডকে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ 

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’