হোটেল হিলটন ও আমিন জুয়েলার্সকে দেড় লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ১৮:৩০আপডেট : ১৯ মে ২০১৯, ১৯:৩১

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় ফুটপাতে বসানো দোকানপাট রাজধানীর গুলশানে হোটেল হিলটনকে এক লাখ টাকা ও আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার দায়ে হিলটনকে এবং ফুটপাতে জেনারেটর ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে আমিন জুয়েলার্সকে এ জরিমানা করা হয়। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

রবিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গুলশান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উৎসুক জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া জানান, আইন ভঙ্গ করে ব্যবসা করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ডিএনসিসি’র এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ডিএনসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে রাস্তা ও ফুটপাত থেকে ২০০টিরও বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। হোটেল হিলটনকে এক লাখ টাকা ও আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের