বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে নিউ বেইলি রোডে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৮:৩২আপডেট : ২৬ মে ২০১৯, ১৮:৩৪

অভিযানে দুদক টিম রাজউকের বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর নিউ বেইলি রোডের তিনটি ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজউক জোন-৬-এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রবিবার (২৬ মে) দুদক এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য জানান।

দুদকের উপপরিচালক জানান, অভিযানের সময় রাজউক ভবন তিনটির পরবর্তী নির্মাণ কার্যক্রম বন্ধ রাখতে নোটিশ দিয়েছে। এছাড়া ১৯, ২০, ২১ ও ২২ নিউ বেইলি রোডের রাস্তার শেষ প্রান্তে বিধি-বহির্ভূতভাবে নির্মিত ডিপ টিউবওয়েলটি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।

এদিকে, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য এবং রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ-এর একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। হাসপাতালে পৌঁছানোর আগেই দুদক টিম-এর উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। অভিযানের এক্সরে ও আলট্রাসনোগ্রাম মেশিন ত্রুটিপূর্ণ পাওয়া যায়।

দুদক টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবিলম্বে মেশিন পরিবর্তন করে হালনাগাদ মেশিন দিয়ে টেস্ট করানোর পরামর্শ দেয়। হাসপাতাল কাউন্টারে বিশৃংখলা ও হয়রানি বন্ধের সুপারিশ করে।

জেলা কারাগার, পাসপোর্ট, বিআরটিএ ও ইউনিয়ন ভূমি অফিসের অনিয়ম, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে দুদককে জানাতে সিলেট, মৌলভীবাজার, বগুড়া, নাটোর ও নওগাঁর জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের