ব্রাইট ফিউচারের এমডিসহ চার জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৫:২১আপডেট : ২৮ মে ২০১৯, ১৭:৫১

মামলা

অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম সোহেলসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

মঙ্গলবার (২৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শরীফ উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন পারভীন আক্তার (২৯), কাজী সামছুর রহমান (৪০) ও হারুন অর রশিদ (৪০) ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদীর সঙ্গে সোহেলের অনেক আগে থেকে পরিচয় ছিল। সোহেলের সঙ্গে ২০১২ সালের ২১ সেপ্টেম্বর গাজীপুরে ৩ কাঠা প্লট ক্রয়ের মৌখিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাদী সোহেলকে ২৪ লাখ টাকা দেন। ১৪ মাস পরে সোহেল চুক্তিটি বাতিল করে গার্ডিয়ান রিয়েল এস্টেট থেকে একটি ফ্ল্যাট বাদীকে দেওয়ার লিখিত চুক্তি করেন। দুই বছর পরও সোহেল সেটা বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু করেন। এরপর বাদী তার বিরুদ্ধে ২০১৪ সালের ১৩ ডিসেম্বর সালিশি মামলা করেন। সালিশে আসামি তার একটি প্রজেক্ট বিক্রি করে বাদীকে ৬৪ লাখ দেবেন এবং বাকি টাকা ছয়টি চেকে বাদীকে দেন। চেক দেওয়ার পর আসামি বাদীকে চেক ও চুক্তিনামা ফেরত দেওয়ার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেন। গত ২৪ এপ্রিল আসামিদের সঙ্গে বাদীর মামলা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বাদী আপসের কথা না মানলে সোহেল তাকে তার নিজের রুমে নিয়ে আলোচনায় বসেন। এ সময় বাদীকে সোহেল ধর্ষণ করেন। ওই সময় বাদী অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি বের হওয়ার চেষ্টা করলে কাজী সামছুর রহমান এবং হারুন অর রশিদ তাকে ধর্ষণের চেষ্টা করেন।

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম