মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৬:১৫আপডেট : ২৯ মে ২০১৯, ১৬:১৯

কারাদণ্ড রাজধানীর কদমতলী থানায় দায়ের করা মাদক মামলায় সোহেল নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুব আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর, আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সোহেল পিরোজপুর জেলার কাউখালী দক্ষিণ বাজারের মৃত খলিলুর রহমানের ছেলে। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুন কদমতলী থানা এলাকার ঋষিপাড়া রোডের ওপর সোহেল হেরোইনসহ অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন। এ সময় সোহেলের প্যান্টের ডান পকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ গ্রাম হেরোইন পান তারা। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার কুন্ডু একটি মাদক মামলা দায়ের করেন। এরপর ২০১৭ সালের ৩১ জুলাই মামলার তদন্ত করে উপপরিদর্শক বিনয় কুমার রায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি