ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১২:৪২আপডেট : ১৮ জুন ২০১৯, ১২:৫৬

ফারুকী হত্যাকাণ্ড বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ আগামী ২৮ জুলাই ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ( ১৮ জুন ) ঢাকা মহানগর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস এ দিন ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এ দিন ধার্য করেছেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট পূর্ব রাজা বাজারের বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন মাওলানা ফারুকী। ঘটনার পরের দিন তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয়জনকে আসামি করে শেরে বাংলা নগর থানায় মামলা করেন।

এ মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

প্রথমে থানা পুলিশ ও পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। গত বছরের শেষ দিকে মামলাটি ডিবি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার তদন্ত করছেন সিআইডি’র ইন্সপেক্টর আরশেদ আলী মণ্ডল।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম