প্রাণের এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ১৮:৪৯আপডেট : ২৩ জুন ২০১৯, ১৯:৪৫

প্রাণের এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে দায়ের করা মামলায় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। নিরাপদ খাদ্য অধিদফতেরর দায়ের করা মামলায় রবিবার (২৩ জুন) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ প্রসঙ্গে মামলার বাদী খাদ্য পরিদর্শক মো. কামরুল ইসলাম জানান, প্রাণ গ্রুপের এমডি শুনানিতে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার আইনজীবীরা জানিয়েছেন তিনি অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। কিন্তু আদালত বিষয়টি আমলে নেননি।
এর আগে হাইকোর্ট থেকে ৫২টি নিম্নমানের পণ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাওয়ার পরও নিম্নমানের পণ্য বাজার থেকে অপসারণ না করায় গত ২২ মে প্রাণ কোম্পানির বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।

গত ১৮ জুন আরও ২১টি মানহীন পণ্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব পণ্যসহ মোট ৭৩টি পণ্যের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি কার্যক্রম আদালতে চলমান রয়েছে বলেও বাদী জানান।

/এসও/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম