রেলের ১৩ খাতে দুর্নীতি পেয়েছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৩:১০আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৬:৩৭

দুদক রেলওয়ের ১৩ খাতের দুর্নীতি চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি বন্ধে ১৫টি সুপারিশও করেছে সংস্থাটি। মঙ্গলবার (২ জুলাই) সকালে রেল ভবনে দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান রেলওয়ে মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেন।
দুদকের প্রতিবেদনে রেলের প্রধান দুর্নীতির খাতগুলোর মধ্যে রয়েছে- ভূমি অধিগ্রহণ, রেলের যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি স্থাপন, লাইন নির্মাণে দুর্নীতি, যন্ত্রাংশের যথাযথ ব্যবহার না হওয়া ও আমদানিতে অনিয়ম ও দুর্নীতি, রেলের স্লিপার কারখানা অকার্যকর রেখে আর্থিক ক্ষতি ও এসবে তদারকির অভাবের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া রেলের জায়গায় প্রভাবশালীদের স্থাপনা নির্মাণের সুযোগ দিয়ে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হওয়ার কথাও উল্লেখ করা হয়।
এছাড়া ১৫টি সুপারিশের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতায় পরামর্শক নিয়োগ প্রতিষ্ঠান সম্পৃক্ত করা ও একচেটিয়া ঠিকাদারি নিয়ন্ত্রণ বন্ধ করা, কারখানাতে কোচ নির্মাণের সক্ষমতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। এছাড়া সম্পদের ডাটাবেজ তৈরি করে পুরাতন ও অব্যবহারযোগ্য মালামাল বিক্রি করা ও যেকোনও আমাদানিতে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়। একইসঙ্গে বেহাত হওয়া সম্পত্তি রেলের অধীনে নিয়ে আসতে দক্ষ আইনজীবী প্যানেল করার পরামর্শ এবং সমন্বয় কমিটি গঠন করে তা তদারকি করার কথা বলা হয়।

/ডিএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম