শাহজালালে ১১ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ১২:৩৬ আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১২:৫০

সিগারেটসহ আটক ব্যক্তি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।  শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে আগমনী ক্যানোপি ১ থেকে নজরুল ইসলাম (৩৪) নামের ওই ব্যক্তিকে ৩৭৩ কার্টন সিগারেটসহ আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন একথা জানিয়েছেন।

জানা গেছে, নজরুল ইসলাম কুয়েত এয়ারের কে ইউ ২৮৩  ফ্লাইটে ঢাকায় আসেন। তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। আটক সিগারেট ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের। নজরুলের বাড়ি সিলেট জেলার গোয়াইন ঘাট থানাধীন ফেনাইকুনা (ফড়িগ্রাম) গ্রামে।

আলমগীর হোসেন বলেন, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা করা হয়েছে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্মদিনে শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
জন্মদিনে শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ