মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঁচ কর্মকর্তাকে দুদকের নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ২০:০২আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:০৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঁচ কর্মকর্তাকে দুদকের নোটিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঁচ কর্মকর্তা ও তাদের স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে ওই ৫ কর্মকর্তা ও তাদের স্ত্রীদের ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) নোটিশ পাঠানো হয় বলে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর এক কর্মকর্তা জানান।

যাদের নোটিশ পাঠানো হয়, তারা হলেন—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো উপ-অঞ্চলের খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমান ও তার স্ত্রী তাছলিমা আক্তার, তেজগাঁও সার্কেলের পরিদর্শক কামরুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা, সূত্রাপুর সার্কেলের পরিদর্শক হেলালউদ্দিন ভূইয়া ও তার স্ত্রী মাহমুদা সিকদার, রমনা সার্কেলের পরিদর্শক মো. শামসুল কবির ও তার স্ত্রী খাদিজা বেগম এবং সিলেটের পরিদর্শক মো. লায়েকুজ্জামান ও তার স্ত্রী সাহিনা আক্তার মুন্সী।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের