জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৩

জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

রাজিয়া সুলতানার পক্ষে তার আইনজীবী ইকবাল হোসেন ভূঁইয়া জামিন আবেদন করেন।    রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

এরআগে, বুধবার দুপুরে বংশাল থানা বংশাল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় রাজিয়া সুলতানাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন বংশাল পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) নুর আলম। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল। একইসঙ্গে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর মিছিল বের করে বংশাল থানাধীন আহম্মেদ বাওয়ানী স্কুলের দিকে আসামিরা অগ্রসর হয়। এই সময় তারা চলাচলরত যানবাহনে বিঘ্ন সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর, দোকান-পাটে হামলা চালানোর চেষ্টাসহ এলাকার লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন পূর্বক ওই এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন বলে ওই দিন দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন বংশাল পুলিশ ফাঁড়ির এসআই আজাহার হোসেন।

এরপর বংশাল থানার এসআই আবু সাইদ চৌধুরী মামলাটি তদন্ত করে গত ৩০ জুন রাজিয়া সুলতানাসহ ২৫ বিরুদ্ধে অভিযোগপত্র  দাখিল করেন।

 

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান