১৭ আগস্ট বোমা হামলা মামলা: পাঁচ জেএমবি সদস্যের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৮

১৭ আগস্ট বোমা হামলা মামলা: পাঁচ জেএমবি সদস্যের কারাদণ্ড ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায়  ৫ আসামি (জেএমবি সদস্য)-এর ১২ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশে দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক আল মামুন এই রায় দেন।

আসামিরা হলো—আব্দুল্লাহ আল সুহাইল, হাবিবুর রহমান ওরফে হাবিব (পলাতক), মুসা ওরফে মুস্তাফিজুর রহমান (পলাতক), আব্দুর রহমান মাসুদ ও নূরুল ইসলাম।

মামলার  এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ১৭ আগস্ট আসামিরা ঢাকার খিলক্ষেত ফুটওভার ব্রিজের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় খিলক্ষেত থানার তৎকালীন এএসআই কাউছার আলম মামলা দায়ের করেন।

এরপর ২০০৫ সালের ২ নভেম্বর এ ৫ আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ৩/৬ ধারায় চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ওই বছরই ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। ২০০৬ সালের ১২ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।   

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম