লালবাগে তিন রেস্তোরাঁকে ৪ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১৬:২৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৭:৫২

রেস্তোরাঁর-রান্নাঘরে-অস্বাস্থ্যকর-পরিবেশ রাজধানীর লালবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, রান্নায় পোড়া তেল ব্যবহার, মসলায় পোকা থাকাসহ একাধিক অভিযোগে তিনটি রেস্তোরাঁকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রেস্তোরাঁ তিনটি হচ্ছে—পাস্তা ক্লাব, রয়্যাল ক্যাসেল ও ফায়ার স্টোন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু চৌধুরী বলেন, ‘লালবাগের পাস্তা ক্লাবে পচা দুর্গন্ধযুক্ত বনরুটি, লেবেল ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়। তাদের কাছে নিবন্ধন চাওয়া হলে তা দেখাতে পারেনি। এজন্য তাদের ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।’

এছাড়া, রয়্যাল ক্যাসেলে আনুমানিক ৪০ কেজি পোড়া তেল, মসলায় প্রচুর পোকা পাওয়া, রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর এবং নিবন্ধন দেখাতে না পারায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে মালিকের ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন শান্তনু চৌধুরী।

শান্তনু চৌধুরী বলেন, ‘ফায়ার স্টোন রেস্তোরাঁর রান্নাঘরের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। তারা নিবন্ধনও দেখাতে পারেনি।’ রেস্তোরাঁটিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে মালিককে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

/এসও/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের