আবরার হত্যা মামলা: গ্রেফতার ৩ শিক্ষার্থী পাঁচ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১৫:২৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৫:৪৩

আদালত চত্বরে তিন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার তিন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েতউদ্দিন খান শুনানিতে অংশ নেন। আসামি সামশুল পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ওই তিন আসামি হলো, শামসুল আরেফিন রাফাত (২১),মনিরুজ্জামান মনির (২১) ও আকাশ হোসেন রাফাত(২১)। 

এ মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার ( ৮ অক্টোবর) এ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আটক ১০ জনকে  মঙ্গলবার ৫ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত সাদবীর ইয়াছির আহসান চৌধুরী। 

আরও পড়ুন

আবরার হত্যা: ছাত্রলীগের ১০ নেতাকর্মী পাঁচ দিনের রিমান্ডে (ভিডিও)

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম