ভুটানের বিচার ব্যবস্থা পরিদর্শন করে দেশে ফিরলেন ২৮ আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১৬:৪০আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৭:০০

ভুটানের বিচার ব্যবস্থা পরিদর্শনের পর দেশে ফিরে আসা আইনজীবীরা ভুটানের বিচার ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করে দেশে ফিরেছেন সুপ্রিম কোর্টের ২৮ জন আইনজীবী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে তারা এই তথ্য জানান।

সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেলো ল’ইয়ার্স।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সুপ্রিম কোর্ট ফেলো ল’ইয়ার্সের সমন্বয়ক মোহাম্মদ মাসুদ মিয়া। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সার্বিক সহযোগিতায় আমরা গত ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভুটানের বিচার ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করি। একইসঙ্গে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরীর সঙ্গেও মতবিনিময় করি।’

মোহাম্মদ মাসুদ মিয়া আরও জানান, ‘‘ভুটানের সুপ্রিম কোর্টের সিনিয়র জাস্টিস প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) দাসু কিনলে সেরিংয়ের নেতৃত্বে বিচারপতিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।’ তিনি আরও বলেন, ‘বৈঠক শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছবি এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে তুলে দেই।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন রাসেল, মো. ইফতাবুল কামাল অয়ন, রোকসানা পারভীন কবিতা, তুষার রায়, মো. মেহেদেী হাসান, মীনা রানী দে, তামান্না আফরিন, মোহাম্মদ আতিকুর রহমান, ইসমাইল ভূঁইয়া, মমতাজ মৌ, মোহাম্মদ সাইফুল আলম, জগলুল কবীর প্রমুখ।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম