আবরার হত্যা মামলা: তাবাখখারুল ইসলামের স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৯:০৫আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৯:২৬

আবরার হত্যা মামলা: তাবাখখারুল ইসলামের স্বীকারোক্তি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরারকে পিটিয়ে হত্যা মামলার আসামি খন্দকার তাবাখখারুল ইসলাম আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। রবিবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এদিন আসামি তাবাখখারুল ইসলামকে আদালতে হাজির করে তার স্বীকারোক্তি গ্রহণ করার  আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (ডিবি পুলিশের পরিদর্শক) ওয়াহিদুজ্জামান। আবেদনে তিনি উল্লেখ করেন, আসামি খন্দকার তাবাখখারুল ইসলাম স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে রাজি হয়েছেন। এরপর আবেদন মঞ্জুর করে আসামির জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, গত ৮ অক্টোবর ৫ দিনের রিমান্ড ও ১৭ অক্টোবর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর (সোমবার) দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরারের লাশ উদ্ধার করা হয়। এর পরদিন চকবাজার থানায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ২০ আসামিকেই গ্রেফতার করা হয়েছে।

/টিএইচ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম