ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৮:৫৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:০৮

সুরভী আক্তার নাহিদা রাজধানী ধানমন্ডির একটি বাড়িতে জোড়া খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গৃহকর্মী মোছা. সুরভী আক্তার নাহিদা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, আসামি সুরভী স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক রবিউল আলম তা গ্রহণের আবেদন করে আদালতে তাকে হাজির করেন। এরপর আবেদনের প্রেক্ষিতে বিচারক জবানবন্দি গ্রহণ শেষে সুরভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে ৫ নভেম্বর বাড়ির ম্যানেজার গাউসুল আজম প্রিন্সসহ পাঁচ জনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন বাড়ির ম্যানেজার গাউসুল আজম প্রিন্স, ইলেকট্রিশিয়ান মো. বেলায়েত হোসেন, সিকিউরিটি গার্ড মো. নুরুজ্জামান, বডিগার্ড মো. বাচ্চু।
উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) বিকালে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় খুন হন গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও তার গৃহকর্মী দিতি (১৭)। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, ঘটনার দিন বিকালে ওই বাসায় কাজ করার জন্য সুরভীকে এনেছিলেন আফরোজা বেগমের মেয়ে জামাতা মনির উদ্দিন তারিমের ব্যক্তিগত সহকারী বাচ্চু।
হত্যাকাণ্ডের পর ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এছাড়া, বাড়ির নিরাপত্তাকর্মী মো. নুরুজ্জামান, ইলেক্ট্রিশিয়ান বেলায়েত ও মনির উদ্দিন তারিমের ব্যক্তিগত সহকারী বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।

/টিএইচ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম