দুর্নীতির অভিযোগে ৩ সরকারি কর্মকর্তা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৯:৫২আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:২০

দুদক

দুর্নীতির অভিযোগে নোয়াখালী, রাজশাহী ও মাদারীপুর থেকে তিন জন সরকারি কর্মকর্তাকে সোমবার (১৮ নভেম্বর) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দত্তপাড়া উপ-ডাকঘরের সাবেক পোস্টমাস্টার শ্রীবাস চন্দ্র দে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাবরক্ষক মো. রুস্তম আলী ও মাদারীপুরের এনায়েত নগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর মাইজদী সুপার মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় শ্রীবাস চন্দ্র দেকে। পাঁচ জন গ্রাহকের ৩০ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়। ১৩ মে তার বিরুদ্ধে মামলা করা হয়।
এদিকে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চন্দ্রিমা আবাসিক এলাকায় প্লট বরাদ্দ নিয়ে জালিয়াতির মামলায় সোমবার বিকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাবরক্ষক মো. রুস্তম আলীকে গ্রেফতার করে দুদক। শহরের বনলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রেফতারের পর রুস্তম আলীকে রাজপাড়া থানায় রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। তিনি মামলার ৩ নম্বর আসামি।’

অপরদিকে, অনিয়ম ও দুর্নীতির মামলায় মাদারীপুরের এনায়েত নগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে গ্রেফতার করে দুদক। সোমবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান প্রণব কুমার ভট্টাচার্য। আবুল কালাম আজাদের বিরুদ্ধে গত ১০ অক্টোবর মামলা করা হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকে একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে মাদারীপুরের বিশেষ জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।

/ডিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক