রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৩২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪০

আনসারুল্লাহ বাংলা টিম রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে পল্লবীর কেডিসি ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৪। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি (অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য জানান।

আটক দু’জন হলো—মঞ্জুরুল ইসলাম সোহাগ (২৬) ও আব্বাস উদ্দিন (২২)। তাদের কাছ থেকে জঙ্গি সংগঠন সম্পর্কিত বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল জব্দ করা হয়েছে।

সাজেদুল ইসলাম সজল বলেন, ‘তারা জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও এ বিষয়ে করণীয় সম্পর্কে নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করে থাকে। সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গোপন বৈঠক করতে পল্লবী এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করছিল তারা। এ সময় দু’জনকে আটক করা হলেও বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী