মীর নাছির ও হেলালের দুর্নীতির মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ১২:৩৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১২:৫৫

হাইকোর্ট বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।  সোমবার (৬ জানুয়ারি) বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫৯ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়েছে,  এ দু’জন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডাতে পারেনি। কাজেই তাদের সাজা বহাল রাখা যুক্তিযুক্ত হবে।
গত  বছরের ১৯ নভেম্বর দুর্নীতির মামলায় মীর নাছিরকে ১৩ বছর ও তার ছেলে মীর হেলালকে দেওয়া নিম্ন আদালতের ৩ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে এই রায়ের অনুলিপি বিচারিক আদালতে যাওয়ার তিন মাসের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।  
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে মামলার পুনরায় শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। একই বছরের ৪ জুলাই রায় দেন বিশেষ জজ আদালত।
রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দু’টি আপিল করেন। এরপর হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।
তবে হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল করে দুদক। ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায়ে দেন আপিল বিভাগ। রায়ে মীর নাছির ও তার ছেলেকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একইসঙ্গে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল আবেদন পুনরায় শুনানি (রিমান্ড) নিতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে হাইকোর্টে পুনরায় মামলার আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে নির্ধারিত দিনে রায় দেন হাইকোর্ট।


/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম