হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থপাচার মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৩:৪৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৪:০৮

হাফিজ ইব্রাহিম বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থপাচার (মানি লন্ডারিং) মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজা সিঙ্গাপুরে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলাটি করা হয়।
ওই মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করেন। পরবর্তীতে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন হাফিজ ইব্রাহিম।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের