১৫০ দিনের বেশি ওএসডি নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৭:০১আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:৩৩

হাইকোর্ট যেসব সরকারি কর্মকর্তা ১৫০ দিনের বেশি সময় ধরে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) আছেন, তাদের সেসব পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কোনও সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি রাখার বিধান অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এছাড়া একজন সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন আদালত। একইসঙ্গে যারা ১৫০ দিনের বেশি অতিরিক্ত সময় ওএসডি আছেন, তাদেরকে স্বপদে পুনর্বহালসহ তাদের ক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা নিয়ে ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি সার্টিফায়েড প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।   

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এর আগে ২০১২ সালে ওএসডির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহ।

রিটে বলা হয়, ১৯৯১ সালের ৩ অক্টোবর মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সর্বনিম্ন ৪৫ এবং সর্বোচ্চ ১৫০ দিন ওএসডি করে রাখার বিধান রয়েছে। কিন্তু, বর্তমানে এর ব্যতিক্রম হচ্ছে। তাই ওএসডির বিষয়ে আদালতের কাছ থেকে সিদ্ধান্ত চাওয়া হয়েছে।

এরপর ওই রিটের শুনানি নিয়ে আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদালতে ৯ বছরের একটি প্রতিবেদন দাখিল করে। ২০১৯ সালের ১৩ মে ওই প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, সে পর্যন্ত ৩ হাজার ৬০৫ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তাদের পেছনে রাষ্ট্রের ব্যয় হয়েছে ১৫০ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৭ টাকা।

এছাড়া রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

আরও খবর: 
সচিবালয়ে ওএসডি কর্মকর্তাদের সময় কাটে যেভাবে

প্রশাসনে ওএসডি চলবে কতকাল?

 

/বিআই/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম