সরকারি সেবায় দুর্নীতি মেনে নেওয়া হবে না: দুদক কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৭:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৭:১৪

 দুদকের ১৪১তম গণশুনানিতে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘কেউ দায়িত্বশীল পদে থেকে দুর্নীতি করবেন না। জনগণের হক নষ্ট করবেন না। সরকারি সেবা খাতে দুর্নীতি মেনে নেওয়া হবে না।’ বুধবার (২২ জানুয়ারি) সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মিলনায়তনে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দফতর, পল্লি বিদ্যুৎ, ভূমি অফিস, সিভিল সার্জন কার্যালয়, সদর হাসপাতাল ও অন্যান্য সরকারি দফতরের বিভিন্ন অভিযোগ নিয়ে দুদকের ১৪১তম গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে দুদক কমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে দুর্নীতি রোধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতির তথ্য পেলে দুদকের অভিযোগ কেন্দ্রের ১০৬ নম্বরে কল করুন। দুদকের প্রতি জনগণের আস্থা বেড়েছে। সেই আস্থার প্রতিদান দিতে দুদক সদা তৎপর রয়েছে।’

দুদক কমিশনার বলেন, ‘আগামী প্রজন্মকে সঠিক মূল্যবোধে গড়ে তুলতে চায় দুদক। এজন্য সততা সংঘ ও সততা স্টোর তৈরি করছে দুদক।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের রাজশাহী কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোরশেদ আলম।
১৪১ তম গণশুনানিতে ৪৩টি অভিযোগ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দু’টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়েছে ১৩টি অভিযোগ। আর ২৮টি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী