সবুজবাগে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৫:০৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:২২

গ্রেফতার রাজধানীর বাসাবো এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জুবায়ের আহম্মেদ তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে হবিগঞ্জের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশন) অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ১৬ জানুয়ারি জুবায়ের শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি প্রথমে কাউকে কিছু না বললেও পরে তার মায়ের জিজ্ঞাসাবাদে ঘটনা খুলে বলে। এরপর বুধবার (২২ জানুয়ারি) রাতে শিশুটির বাবা বাদী হয়ে জুবায়েরের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা (নং ২৭) করেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করলে স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জুবায়ের সবুজবাগ এলাকার একটি পরিবারের সঙ্গে ওই বাসায় সাবলেট থাকতো। র‌্যাব-৩ এর একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্য অনুযায়ী জুবায়েরের অবস্থান নিশ্চিত করে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে  ধর্ষণের বিষয়টি স্বীকার করে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের