দুই বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১১

দুই বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেঁধে দেওয়া নিয়মের বাইরে আইন বিভাগে (এলএলবি) সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোর দায়ে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে জরিমানার এই টাকা বাংলাদেশ বার কাউন্সিলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ইউনিভার্সিটির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। অন্যদিকে বার কাউন্সিলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এর আগে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলে বিশ্ববিদ্যালয় ইউজিসি বিধান জারি করে। বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন।

এরপর হাইকোর্ট শিক্ষার্থীদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।

/বিআই/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের