কম্বোডিয়ায় মানবপাচারের অভিযোগে রিক্রুটিং এজেন্সি সিলগালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ১১:০৯আপডেট : ১৩ মার্চ ২০২০, ১১:২৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কম্বোডিয়ায় ভুয়া কোম্পানি খুলে বাংলাদেশ থেকে মানবপাচারের অভিযোগে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট কাজী আবেদ হোসেনের নেতৃত্বে রাজধানীর দৈনিক বাংলা মোড়ের ওই রিক্রুটিং এজেন্সির অফিসে অভিযান চালানো হয়। এসময় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্ত্রণালয় জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় প্রচুর ভুয়া কাগজপত্র এবং ৮০টি পাসপোর্ট পাওয়া যায়। এগুলো ভিয়েতনাম ও কম্বোডিয়ায় লোক পাঠানোর জন্য তৈরি করা হয়েছিল। এসময় পোর্ট সিটি ইন্টারন্যাশনালের অফিস সিলগালা করে দেওয়া হয় এবং এর মালিক আব্দুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই রিক্রুটিং এজেন্সির অংশীদার আব্দুল আজিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

জাহাঙ্গীর আলম জানান,  কম্বোডিয়ায় মানবপাচারের বিষয়টি নিয়ে গত ৪ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ে একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই রিক্রুটিং এজেন্সির লাইসেন্স লক করাসহ তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পোর্ট সিটি ইন্টারন্যাশনালের মালিক আব্দুর রহমান সিঙ্গাপুরের নাগরিক মি খুয়ের সহযোগিতায় কম্বোডিয়ায় ইসি বিল্ডার্স নামে একটি বেনামি কোম্পানি খুলে। এরপর সেদেশে লোক পাঠিয়ে কোম্পানি বন্ধ করে পালিয়ে যায়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করে মানবপাচারের সত্যতা পাওয়া গেছে। তারা দু’জনই আন্তর্জাতিক মানবপাচারকারী হিসেবে পরিচিত। 

 

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম