বাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ১৪:২২আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৮:২৪

এনামুল বাছির দুর্নীতির মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমান মিজানের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। আরেক আসামি দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ মার্চ ধার্য করেছেন আদালত। 

সোমবার (১৬ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মিজানের পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী শুনানি করে মিজানের অব্যাহতির আবেদন করেন। একইসঙ্গে অপর আসামি বাছিরের পক্ষে আইনজীবী সৈয়দ রেজাউর রহমান অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১৮ মার্চ দিন ধার্য করেন। 

আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা। 

প্রসঙ্গত, ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর বাছির ও ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়।

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম