রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ০২:০০আপডেট : ২৩ মার্চ ২০২০, ০২:২২

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতের নাম আরিফ (১৮)।

রবিবার (২২ মার্চ) রাত ৯টার দিকে সাতারকুল এলাকায় এই ঘটনা ঘটে। বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াছিন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ঘটনায় আহত মমিন ওরফে বাবু (১৬) জানায়, দুই বন্ধু মিলে বাসায় ফেরার পথে সাতারকুল দারোগাবাড়ীর সামনে কয়েকজন তাদের ওপর হামলা করে। দুর্বৃত্তরা প্রথমে আরিফের বুকে ও হাতে ছুরিকাঘাত করে। মমিন বাধা দিলে সন্ত্রাসীরা মমিনের পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে আরিফকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার পরিদর্শক অপারেশন ইয়াছিন গাজী বলেন, ‘এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘আরিফের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। মমিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মমিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। তার বাবার নাম নায়েব আলী।’

/এআইবি/আরজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান