সাংবাদিক-পুলিশের নিরাপত্তা সরঞ্জাম চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৬:৫০আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৬:৫৫

হাইকোর্ট করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কার মধ্যে দায়িত্বরত সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ডায়াগনস্টিক সুবিধা, কোয়ারেন্টিন ও চিকিৎসাসেবা বাড়ানোর নির্দেশনাও চাওয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. জেআর খান রবিন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের মহাব্যবস্থাপক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান, পুলিশের আইজি ও আইইডিসিআর এর পরিচালকসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জেআর খান (রবিন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, করোনা ভাইরাস চীনে প্রথম ধরা পড়লেও বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৬১ দেশ ও আঞ্চলে ছড়িয়ে পড়েছে। যদিও এর উৎপত্তি ও চিকিৎসা এখনও অজানা রয়েছে। তাছাড়া এ ভাইরাস ছোঁয়াছে। তাই ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ৪৯৪ জন মানুষ মারা গিয়েছেন। বাংলাদেশেও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যেও সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চিকিৎসকরা দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হচ্ছেন। তাই তাদের ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে করোনায় জরুরি সেবাদানকারীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ আবশ্যক। কিন্তু এ বিষয়ে ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে নোটিশ উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু সে নোটিশের কোনও জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম