ডাক্তার ও নার্সদের নিরাপত্তা সামগ্রী দিলো নৌবাহিনী পরিবার সংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ১৯:০০আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৯:০০

ডাক্তার ও নার্সদের নিরাপত্তা সামগ্রী দিলো নৌবাহিনী পরিবার সংঘ করোনা মোকাবিলায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার এবং নার্সদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। বুধবার ২৫ (মার্চ) সংঘের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আফরোজা আওরঙ্গজেব শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়ার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, গ্লাভসসহ জীবাণুনাশক সাবান ও পাউডার প্রদান করা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োজিত ডাক্তার এবং নার্সদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে ২০০ পিস ব্যক্তিগত নিরাপত্তামূলক পোশাক, এক হাজার পিস মাস্ক, ৩০০ সেট হ্যান্ড গ্লোভস, ৩০০ কেজি ব্লিচিং পাউডার এবং এক হাজার পিস জীবাণুনাশক সাবান প্রদান করা হয়।

দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ: 

করোনাভাইরা মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার উদ্যোগে বনানীর টিএন্ডটি কলোনি সংলগ্ন এলাকায় গরীব ও দুস্থদের জন্য চাল, ডাল, তেল, আলু, লবণ, মুড়ি ও জীবাণুনাশক সাবানসহ অন্যান্য সামগ্রী প্রদান করে। বুধবার (২৫ মার্চ) এসকল সামগ্রী দুস্থ পরিবারের নিকট পৌঁছে দেওয়ার জন্য ১৯ ও ২০ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। ওই এলাকার প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবণ, ২ কেজি মুড়ি ও ৬টি করে জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী