পরিবহন বিমান আনতে যুক্তরাজ্যে যাচ্ছে বিমান বাহিনীর সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ১৯:২০আপডেট : ১০ মে ২০২০, ১৯:২৫

পরিবহন বিমান আনতে যুক্তরাজ্যে যাচ্ছে বিমান বাহিনীর সদস্যরা পরিবহন বিমান সি-১৩০জে আনতে যুক্তরাজ্যে গিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা। রবিবার (১০ মে) বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ১৫ জন এয়ার ক্রু বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক পাঁচটি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলছে। বিমানগুলোর মধ্যে দ্বিতীয় সি-১৩০জে বিমানটি দেশে আনতে বাংলাদেশ বিমান বাহিনীর ক্রুরা একটি চ্যাটার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এই মিশনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।

বিমান বাহিনীর এয়ার ক্রুদের পাশাপাশি বিমান ওই ফ্লাইটের মাধ্যমে করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, উক্ত বিমানেই যুক্তরাজ্যে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম