খিলগাঁওয়ে ঠিকাদার হত্যা মামলায় জড়িত একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২০, ০১:৩০আপডেট : ১৫ মে ২০২০, ০২:১৫

শফিকুল ইসলাম রাজধানীর খিলগাঁওয়ের মাদানী ঝিলপাড় এলাকায় ঠিকাদার আবুল বাশার তালুকদার হত্যায় জড়িত একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। তার নাম শফিকুল ইসলাম। তিনি নিহত বাশারের প্রতিপক্ষ সাইফুল গ্রুপের অন্যতম সদস্য। বৃহস্পতিবার (১৪ মে) রাতে তাকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে।
গত ১৩ মে রাত পৌনে নয়টার দিকে কুপিয়ে হত্যা করা হয় আবুল বাশার তালুকদারকে। এরপর খিলগাঁও থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন বাশারের বড় ভাই উজ্জল তালুকদার।
এ মামলায় তাকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার আবু জাফর রহমতুল্লাহ। তিনি বলেন, গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে রামদা উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। হত্যায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান র‌্যাব-৩ এর এই কর্মকর্তা।

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের