কোটি টাকার হেরোইন পাচার করছিল রাজমিস্ত্রি ও পোশাক শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ০২:১৪আপডেট : ২৯ মে ২০২০, ০২:১৫

কোটি টাকার হেরোইন পাচার করছিল রাজমিস্ত্রি ও পোশাক শ্রমিক স্বামী রাজমিস্ত্রি, স্ত্রী পোশাক শ্রমিক। দুজনে ভাড়া বাসায় থাকেন সাভারের আশুলিয়ায়। তাদের মাধ্যমে পাচার হওয়ার সময় উদ্ধার হয়েছে দেড় কোটি টাকা মূল্যের ১৬৫০ গ্রাম হেরোইন। র‌্যাব-২ এর একটি টিম বৃহস্পতিবার (২৮ মে) বেলা ৩টার দিকে দুজনকে সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে আটক করেছে। তাদের নাম সৈয়দ রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮)।
র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, আটক দুজন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আড়ালে হেরোইন পাচার করছিল। গোপন তথ্যের ভিত্তিতে, সাভার বাস স্ট্যান্ডের ব্রিজ সংলগ্ন জায়গা থেকে দুজনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে প্রথমে ৭৭০ গ্রাম হেরোইন উদ্ধার করি। ঈদের আগেও তারা একটি চালান এনেছিল। যেটা আমরা ধরতে পারিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আশুলিয়ার বাসায় আরও হেরোইন আছে। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে আরও ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মহিউদ্দিন ফারুকী বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছে। স্থানীয়ভাবে আসামিদের সম্পর্কে যাচাই-বাছাই করে জানা যায়, তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে আসছে। স্বামী রাজমিস্ত্রি ও স্ত্রী গার্মেন্টস এ কাজ করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত।
হেরোইনের চালানটি কোথায় থেকে এসেছে এবং আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান র‌্যাব-২ এর এই কর্মকর্তা।

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান