করোনা মুক্ত হলেন আরও ১৪৩ পুলিশ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২০, ১৮:৩০আপডেট : ০১ জুলাই ২০২০, ১০:০৭

করোনা মুক্ত হওয়া পুলিশ সদস্য (ছবি: প্রতিনিধি) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ১৪৩ জন পুলিশ সদস্য সু্স্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বুধবার (৩ জুন) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ জন পুলিশ সদস্য। করোনা উপসর্গ নিয়ে এই দুই হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্র জানায়, বুধবার (৩ জুন) সকালের হিসাব অনুযায়ী করোনায় সারাদেশে পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫০৭ জন, যা গত দিনের (২ জুন) তুলনায় ১৭৪ জন বেশি। করোনায় আক্রান্ত হয়ে আইসোলোশনে আছেন আরও এক হাজার ৫৮৫ জন পুলিশ সদস্য। কোয়ারেন্টিনে আছেন পাঁচ হাজার ৫৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ১০৬ জন। সুস্থদের মধ্যে অনেকেই আবারও কাজে ফিরেছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী পুলিশ সদস্যদের পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুই বারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় ওই পুলিশ সদস্যদের সুস্থ ঘোষণা করা হয়। হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে বুধবার (৩ জুন) পর্যন্ত করোনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৭২৮ জন সদস্য আক্রান্ত হয়েছেন। একজন সিভিল সদস্যসহ এই পর্যন্ত ১৬ জন পুলিশ সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।

/জেইউ/এনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান