বাংলামোটরে বাসচাপায় দুজন নিহতের ঘটনায় বাসচালক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৭:৩৪আপডেট : ০৭ জুন ২০২০, ১৭:৩৬

কারাগার রাজধানীর বাংলামোটরে বাসচাপায় দুজন নিহত হওয়ার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় চালক জাফর মোল্লাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন দুপুরের পর একদিনের রিমান্ড শেষে আসামি জাফর মোল্লাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন
এর আগে গত ৫ জুন বাস চালক জাফর মোল্লাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য,গত ৪ জুন সকাল ১১টার দিকে শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনেই মারা যায়। ঘটনার পরই পুলিশ বাসটি জব্দ করে এবং চালক জাফর মোল্লাকে আটক করেন।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম