পাপুলসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ২১:২৫আপডেট : ১৭ জুন ২০২০, ২৩:৫৭

সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তাদের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

বুধবার (১৭ জুন) দুদক থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞার অনুরোধ জানিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, ‘সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন যেন দেশত্যাগ করে কোথাও যেতে না পারেন সে ব্যাপারে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।’

দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে ইমিগ্রেশন পুলিশকে এই অনুরোধ জানানো হয়। আরও অনুসন্ধানের স্বার্থেই এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক পাপুল ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় বলে জানিয়েছে দুদক।

তবে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল বর্তমানে দেশে নেই। মানব ও অর্থপাচারের অভিযোগে গত ৭ জুন তাকে কুয়েতে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। 

আরও পড়ুন: 

কুয়েতে সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল আটক
স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক



/আরজে/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান