পুলিশের নির্যাতনে কিডনি নষ্ট, হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ১৮:৩৫আপডেট : ১৮ জুন ২০২০, ১৯:১০

পুলিশের নির্যাতনে কিডনি নষ্ট, হাইকোর্টে রিট
যশোরে পুলিশের নির্যাতনে ইমরান হোসেনের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সদর উপজেলার শাহবাজপুর গ্রামের সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসারের নির্যাতনে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (১৮ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার হাইকোর্টে এই রিট দায়ের করেন। তারা জানান, রিট আবেদনটির ওপরে আগামী ২১ জুন বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, যশোরের পুলিশ সুপার, যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের মহাপরিদর্শক, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যশোরের সিভিল সার্জনকে বিবাদী করা হয়।

হাসপাতালে অসুস্থ ইমরান রিট আবেদনে বলা হয়, গত ৮ জুন যশোর জেলার সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরানকে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার নির্মমভাবে পেটায়। এতে ইমরানের দুটি কিডনিই অকেজো হয়ে যায়। পরদিন (৯ জুন) জুন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ইমরান বর্তমানে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছে। যা কিনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ইমরানের মৌলিক অধিকারের লঙ্ঘন।

তাই রিট আবেদনে ইমরানের ওপর নির্মম প্রহারের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, ইমরানের জন্য ক্ষতিপূরণ এবং তার যাবতীয় চিকিৎসা ব্যয় ভার বিবাদীরা বহন করার নির্দেশনা চাওয়া হয়।

আরও পড়ুন: পুলিশের নির্যাতনে কলেজছাত্রের কিডনি অকেজো!

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের