করোনার ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্য কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৭:১৪আপডেট : ২০ জুন ২০২০, ১৭:১৪

করোনার ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্য কারাগারে টাকার বিনিময়ে করোনার ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২০ জুন)ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলো ফজল হক (৪০), শরিফ হোসেন (৩২), জামশেদ (৩০) ও লিয়াকত আলী (৪৩)। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শনিবার মুগদা থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফয়সাল মুন্সী আসামিদের তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। মামলার স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৬ জুন তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর মুগদা এলাকা থেকে বিপুল পরিমাণ ভুয়া সনদপত্রসহ জালিয়াত চক্রের চারজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনার ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং দুটি স্ক্যানার জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানা পুলিশ।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম