পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশকে আধুনিকায়ন করা হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৮:৪৯আপডেট : ২৩ জুন ২০২০, ১৮:৫১

আইজিপি ড. বেনজীর আহমেদ দেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে টুরিস্ট স্পটগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশকে আধুনিকায়ন করতে হবে। মঙ্গলবার (২৩ জুন) টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এক সভায় আইজিপি ড. বেনজীর আহমেদ এ কথা বলেন।
বিশ্বের বিভিন্ন উন্নত এবং পর্যটন নির্ভর দেশের টুরিস্ট পুলিশের কার্যক্রম বিশ্লেষণ করে বাংলাদেশের টুরিস্ট পুলিশের উপযোগী একটি আধুনিক কর্মপন্থা নিরূপণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন আইজিপি। তিনি টুরিস্ট পুলিশের অফিসার ও ফোর্সের জন্য আধুনিক প্রশিক্ষণ আয়োজনেরও নির্দেশ দেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের টুরিস্ট পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, সমন্বয় এবং তাদের সঙ্গে রিজিওনাল কনফারেন্স আয়োজনেরও নির্দেশ দেন আইজিপি।
তিনি আরও বলেন, টুরিস্ট পুলিশের ওয়েবসাইট এবং পেজসমূহ ব্যবহারকারী বান্ধব হতে হবে। যাতে পর্যটকরা সহজেই তার কাঙ্ক্ষিত পর্যটন স্পটের অবস্থান, নিরাপত্তা, সুযোগ-সুবিধাসহ অন্যান্য বিস্তারিত তথ্যাদি সহজে জানতে পারেন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান