থাইল্যান্ড থেকে সিকদার গ্রুপের দুই সহোদরের আগাম জামিনের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ২৩:৫৫আপডেট : ১৯ জুলাই ২০২০, ২৩:৫৫

হাইকোর্ট হত্যাচেষ্টা মামলায় থাইল্যান্ড থেকে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। রবিবার (১৯ জুলাই) তাদের আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় (কজ লিস্ট) রাখা হয়েছে। সে অনুসারে জামিন আবেদনের ওপর আগামীকাল সোমবার (২০ জুলাই) বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামিদের জামিন আবেদনের শুনানি করবেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি। এ সময় বিদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই ভাই ভার্চুয়াল কোর্টে আত্মসমর্পণ করবেন।

এর আগে বেসরকারি এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় ১৯ মে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেনকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে এবং তাদের গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়।

ওই ঘটনার পর থেকেই রন হক ও দিপু হক পলাতক রয়েছেন। পরে নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান। সেখান থেকেই তারা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায়।

 

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান